কলোম্বো, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকায় তামিল টাইগারদের সর্বশেষ ঘাঁটি মুল্লাইতিভুতে ঢুকে পড়েছে সেনারা। সেখানে টাইগারদের সঙ্গে সেনাদের তুমুল লড়াই চলছে। খুব শিগগিরিই এটি দখল করে নেওয়া হবে বলে রোববার জানিয়েছে সেনাবাহিনী।
প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র কেহেলিয়া রাবুওয়ালা রয়টার্সকে বলেছেন, ৫৯ ডিভিশন সেনা কিছুক্ষণ আগে মুল্লাইতিভুতে ঢুকেছে। ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার নানায়াক্কারা জানান, সেনা-টাইগার তুমুল লড়াই চলছে।
বিবিসি জানিয়েছে, তামিল টাইগারদের কাছ থেকে এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সরকার তামিল টাইগারদের দমনের অঙ্গীকার করার পর স
bdnews24