কারাকাস, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারকা ওবামার সমালোচনা করার কয়েকদিন পরেই শুক্রবার তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
তিনি গুয়ানতানামো কারাগার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ওবামার প্রশংসা করেন।
কয়েকদিন আগে ওবামার বিরুদ্ধে "ভেনেজুয়েলার দিকে পাথর মারার" অভিযোগ করে শ্যাভেজ বলেছিলেন, "পূর্বসূরি বুশের থেকে ওবামার তেমন পার্থক্য নেই।"
শুক্রবার সমর্থকদের উদ্দেশে এক টেলিভিশন ভাষণে শ্যাভেজ বলেছেন, "এই লোকটির মধ্যে শুভবাদী চিন্তা আছে। তিনি ক্ষমতায় বসেই গুয়ানতানামো কারাগার গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন যা প্রশংসনীয়।"
"এরকম একজন তরুণ প্রেসিডেন্ট আসায় সারা বিশ্বের মতো আমিও খুশি। আমরা আশাবাদী হয়ে উঠেছি এবং নতুন সরকারকে স্বাগত জানাচ্ছি।" বলেন যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচক শ্যাভেজ।
'মার্কিন সামাজ্যবাদের অবসান ঘটানোর অঙ্গীকার' করা এই সমাজতান্ত্রিক নেতা একবার সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে "শয়তান" আখ্যা দেন।
স
bdnews24