২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা যুদ্ধর পর বন্দিবিনিময়ের দিকে তাকিয়ে ইসরায়েল

গাজায় লড়াই শেষের পর ফিলিস্তিনি বন্দি বিনিময়ের দিকে তাকিয়ে আছে ইসরায়েল। ২০০৬ সালে ফিলিস্তিনিদের হাতে আটক ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে মুক্ত করার উদ্দেশ্যে ইসরায়েল এ পদক্ষেপ নিতে চায়। ইসরায়েলি কর্মকর্তারা বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 12:33 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

জেরুজালেম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় লড়াই শেষের পর ফিলিস্তিনি বন্দি বিনিময়ের দিকে তাকিয়ে আছে ইসরায়েল। ২০০৬ সালে ফিলিস্তিনিদের হাতে আটক ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে মুক্ত করার উদ্দেশ্যে ইসরায়েল এ পদক্ষেপ নিতে চায়। ইসরায়েলি কর্মকর্তারা বৃহস্পতিবার একথা বলেছেন। কর্মকর্তারা বলেন, ইসরায়েল গাজা অবরোধ তুলে নেওয়ার জন্য গিলাদ শালিতকে মুক্ত করার মিসরের প্রচেষ্টায় অবিলম্বে অগ্রগতির শর্ত জুড়ে দিচ্ছে এবং এর বিনিময়ে তারা হামাসের দাবি অনুযায়ী ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার ব্যাপারে নমনীয় হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। ফিলিস্তিনি গেরিলা দল হামাস ৪৫০ জন উর্ধ্বতন গেরিলাসহ ১৪০০ বন্দিকে ক্ষমা করে দেওয়ার দাবি জানিয়েছে। ইসরায়েল এতদিন এ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। কিন্তু স