২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে দুধে মেলামিন কেলেঙ্কারিতে দুইজনের মৃত্যুদণ্ড

চীনে মেলামিন মিশ্রিত দুধ উৎপাদন এবং বিক্রির ঘটনায় জড়িত থাকার দায়ে বৃহস্পতিবার দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মেলামিন মিশ্রিত দুধ পান করে চীনে ৬ শিশু নিহত এবং প্রায় ৩০০,০০০ শিশু অসুস্থ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 11:23 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

শিঝিয়াঝুয়াং, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- চীনে মেলামিন মিশ্রিত দুধ উৎপাদন এবং বিক্রির ঘটনায় জড়িত থাকার দায়ে বৃহস্পতিবার দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মেলামিন মিশ্রিত দুধ পান করে চীনে ৬ শিশু নিহত এবং প্রায় ৩০০,০০০ শিশু অসুস্থ হয়। মৃত্যুদন্ডপ্রাপ্ত একজন হচ্ছেন ঝাং ইয়ুজুন। তিনি ২০০৭ সালের অক্টোবর থেকে ২০০৮ সালের আগস্ট পর্যন্ত সময়ে মেলামিন মিশ্রত ৬০০ টন গুঁড়োদুধ উৎপাদন এবং বিক্রি করেছেন। কৌসুলিদের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় চায়না ডেইলি পত্রিকা এ মাসের শুরুতে একথা জানিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেকজনের নাম গেন জিনপিং। দুধে মেলামিন কেলেঙ্কারির কারণে দেশে-বিদেশে চীনের তৈরি খাবারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। মেলামিন মিশ্রিত দুধ উৎপাদনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সানলু ডেইরি ফার্মের সাবেক নির্বাহী কর্মকর্তাকে। সানলুর অন্য তিনজন সাবেক নির্বাহী কর্মকর্তাকে ৫ থেকে ১৫ বছরের জেল দেওয়া হয়েছে। এই ফার্মের সাবেক জেনারেল ম্যানেজার তিয়ান ওয়েনহুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে জনগণ। ৪৮ বছর বয়সী এক চীনা ঝেং সুঝেন এর উক্তি, "তাকে গুলি করা উচিত ছিল।" জুনে সানলু কোম্পানির মেলামিন মিশ্রিত দুধ পানের কারণে কিডনি নষ্ট হয়ে মারা যায় সুঝেনের মেয়ে। নকল ও নিম্নমানের খাবার তৈরি ও বিক্রির অভিযোগে তিয়ান দোষী সাব্যস্ত হয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিয়ানের ২৪ দশমিক ৫ মিলিয়ন ইয়ুন জরিমানাও হয়েছে। গত সেপ্টেম্বরে মেলামিন কেলেঙ্কারি ধরা পড়ার পর জানা যায়, সানলু ফার্ম মেলইমন মিশ্রিত দুধ বিক্রির কথা জানত এবং তারা প্রায় ৯০০ টন দুধ বিক্রির জন্য বাজারে ছেড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৩ ঘ.