ওয়াশিংটন, ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এক বছরের মধ্যে কিউবার গুয়ান্তানামো বে'র মার্কিন বন্দিশিবির বন্ধের নির্বাহী নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার। পাশাপাশি তিনি ওই শিবিরে আটক সন্দেহভাজন সন্ত্রাসীদের কঠোর জিজ্ঞাসাবাদ পদ্ধতি নিষিদ্ধ করাসহ সিআইএ'র গোপন কারাগারগুলো বন্ধের নির্দেশ দিয়েছেন।
কিউবার গুয়ান্তানামো শিবিরে বিনা অভিযোগে বছরের পর বছর ধরে বন্দিদের আটক রাখা এবং কঠোর পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ নির্যাতনের পর্যায়ে পড়ে বলে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগে বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
যুক্তরাষ্ট্রের হৃত ভাবমূর্তি উজ্জ্বল করতেই ওবামা গুয়ান্তানামো কারাগার বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি নির্যাতনমূলক জিজ্ঞাসাবাদ পদ্ধতি নিষিদ্ধ করলেন।
বুধবার রয়টার্সের হাতে আসা খসড়া নির্বাহী নির্দেশনামায় গুয়ান্তানামো বন্দিশিবিরটি বন্ধে এক বছর সময়সীমা উল্লে
bdnews24