২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমরাই থাকব বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র: ওবামা

ইতিহাস গড়ে এক ঐতিহাসিক মুহূর্তে পথ চলা শুরু করলেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন তিনি। (সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 05:22 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ওয়াশিংটন, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- ইতিহাস গড়ে এক ঐতিহাসিক মুহূর্তে পথ চলা শুরু করলেন বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার শপথ নিয়েছেন তিনি। (সংশোধনীসহ) প্রায় দেড়শ বছর আগে ১৮৬১ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন যে বাইবেলটি ছুয়ে শপথ নিয়েছিলেন সেটিকেই স্পর্শ করে শপথ বাক্য পাঠ করেন ওবামা। যুক্তরাষ্ট্রের সংবিধানকে রক্ষার অঙ্গিকার করে শপথ নেওয়ার পর ২০ মিনিটের অভিষেক ভাষণ দেন ওবামা। লিখেছেন ফারুক হোসেন বাদল। হাসিমুখে ওবামা শপথ বাক্য পাঠ করেন। এসময় পাশে দাড়িয়ে তার মুখের দিকে চেয়েছিলেন ফাস্টলেডি মিশেল। ভাষণে ওবামা বলেন, "দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট বুশকে ধন্যবাদ জানাতে চাই। " তিনি আরও বলেন, "সামনে অনেক চ্যালেঞ্জ। কিন্তু আমরা সেগুলো মোকাবেলা করব। আমরাই থাকব বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র।" তিনি আরও বলেন, "দেশ আছে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটের মুখে। আমরা জড়িয়ে আছি দুটি যুদ্ধে।" "আমেরিকাকে নতুন করে গড়ার কাজ আমরা আজ থেকেই শুরু করব।" শপথ বাক্য পাঠ করার পরপরই মার্কিন মেরিন কোরের ব্যান্ড দল 'হে হেইল টু দ্যা চিফ' গান গেয়ে এবং ২১বার তোপধ্বনি করে তাকে অভিনন্দন জানান। ওবামার অভিষেক ভাষণের পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়া অতিথিদের খাবারের তালিকায় ছিল, সীফুড স্টু, অ্যাপল সিনামেন স্পন্জ কেক, মোলাসেস সুইট পটেটো এবং পেজ্যান্ট অ্যান্ড ডাকসহ অন্যান্য খাবার। কেনীয় বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ বাবা এবং আরকানসাসের শ্বেতাঙ্গ মায়ের সন্তান বারাক ওবামা হয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট। স