২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস দমনে ব্যর্থ দেশগুলোকে 'চরম মূল্য' দিতে হবে: প্রণব

সন্ত্রাস দমনে ব্যর্থ দেশগুলোকে 'চরম মূল্য' দিতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি সোমবার একথা বলেছেন। মুম্বাই হামলায় দায়ী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের ওপর নয়া দিল্লির অব্যাহত চাপের মধ্যে প্রণব এই মন্তব্য করলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 12:39 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

নয়া দিল্লি, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সন্ত্রাস দমনে ব্যর্থ দেশগুলোকে 'চরম মূল্য' দিতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি সোমবার একথা বলেছেন। মুম্বাই হামলায় দায়ী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের ওপর নয়া দিল্লির অব্যাহত চাপের মধ্যে প্রণব এই মন্তব্য করলেন। ভারতের রাজধানীতে একটি সম্মেলনে প্রণব বলেন, "সন্ত্রাস কোনওভাবেই বরদাশত না করার প্রতিশ্র"তি যে দেশগুলো রক্ষা করতে পারবে না তাদেরকে চরম মূল্য দেওয়াবে আন্তর্জাতিক সম্পদায়।" তবে প্রণব এও বলেন, "সন্ত্রাসী রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।" নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৭৯ জন নিহতের ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। এ হামলার জন্য ভারত পাকিস্তানের জঙ্গি দল লস্কর ই-তৈয়্যবাকে দায়ী করেছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা শপথ গ্রহণের প্রাক্কালে প্রণব সর্বসা