২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবছর যুক্তরাষ্ট্রের প্রায় সব শহরেই চাকরি হারাবে মানুষ

যুক্তরাষ্ট্রে পাঁচটি বাদে সব শহরেই ২০০৯ সালে মানুষ চাকরি হারাবে। এর মধ্যে নিউ ইয়র্কেই সবচেয়ে বেশি চাকরি হারানোর ঘটনা ঘটবে। শনিবার প্রকাশিত এক ভবিষ্যদ্বাণীতে 'ইউ এস কনফারেন্স অব মেয়রস' একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 01:44 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ওয়াশিংটন, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে পাঁচটি বাদে সব শহরেই ২০০৯ সালে মানুষ চাকরি হারাবে। এর মধ্যে নিউ ইয়র্কেই সবচেয়ে বেশি চাকরি হারানোর ঘটনা ঘটবে। শনিবার প্রকাশিত এক ভবিষ্যদ্বাণীতে 'ইউ এস কনফারেন্স অব মেয়রস' একথা জানিয়েছে। বিশ্ব অর্থনীতির গতি-প্রকৃতির পূর্বাভাস প্রদানকারী প্রতিষ্ঠান 'গ্লোবাল ইনসাইট' মেয়রস' গ্র"পের মতো একই দৃষ্টিকোণ থেকে বলেছে, ২০০৯ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের মেট্রোপলিটন এলাকাগুলোর এক-তৃতীয়াংশতে নতুন করে কোনো কর্মসংস্থান সৃষ্টি হবে না। ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, নিউ ইয়র্কে এ বছর এক লাখ ৮১ হাজার মানুষের চাকরি যাবে, এর মধ্যে শুধু অর্থনৈতিক সেক্টরে চাকরি হারাবে ৫০ হাজারের বেশি মানুষ। এতে আরও বলা হয়, লস অ্যাঞ্জেলেসে চাকরি হারাবে এক লাখ ৬৩ হাজার মানুষ। আর ১৭১টি শহরে চাকরিচুত্যির ঘটনা ঘটবে সব মিলিয়ে দুই শতাংশের বেশি। গ্লোবাল ইনসাইট জানিয়েছে, ৩৬৩টি মেট্রোপলিটন এলকার মধ্যে ৭০টিতে এ বছর বেকারত্বের হার ১০ শতাংশ ছাড়িয়ে যাবে। চলতি মাসে ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস এর প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বরে ২৩টি শহরে বেকারত্বের হার কমপক্ষে ১০ শতাংশে পৌঁছায়। আর ১২১টি শহরে বেকারত্বের হার কমপক্ষে ৭ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৫০ ঘ.