২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইরাক দখলদারিত্বই বুশের সবচেয়ে বড় ভুল'

ইরাকের দায়-দায়িত্ব অবিলম্বে ইরাকিদের হাতে ছেড়ে না দিয়ে বরং তা আনুষ্ঠানিকভাবে দখল করে রাখাটাই মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের 'সবচেয়ে বড় ভুল'। তবে সাদ্দাম হোসেনের পতনের জন্য বেশির ভাগ ইরাকিই বুশকে এখনও সাহসী মনে করে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোসিয়ার জেবারি এ মন্তব্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 01:32 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

কুয়েত, জানুয়ারি, ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের দায়-দায়িত্ব অবিলম্বে ইরাকিদের হাতে ছেড়ে না দিয়ে বরং তা আনুষ্ঠানিকভাবে দখল করে রাখাটাই মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের 'সবচেয়ে বড় ভুল'। তবে সাদ্দাম হোসেনের পতনের জন্য বেশির ভাগ ইরাকিই বুশকে এখনও সাহাসী মনে করে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোসিয়ার জেবারি এ মন্তব্য করেছেন। কুয়েতে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বিদায়ী প্রেসিডেন্ট বুশের দায় নিয়ে আলোচনাকালে হোসিয়ার জেবারি ওই মন্তব্য করেন। তিনি বলেন, ইরাকে বছরের পর বছরের গোষ্ঠীগত দাঙ্গায় অগণিত মানুষের মৃত্যু বুশের দখলদারিত্বের সিদ্ধান্তেরই পরিণতি। বুশ প্রশাসন ইরাকে অন্যান্য আরও অনেক ভুল করেছে। আবু গারিব কারাগারে বন্দি নির্যাতন কেলেঙ্কারির হোতা ছিল তারা। ইরাক যুদ্ধের এই গুরু দায় এখন পরবর্তী প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর ছেড়ে যাচ্ছেন বুশ। জেবারি বলেন, "ইরাক মিশন স্বাধীনতা থেকে দখলদারিত্বে বদল করে ফেলাটাই সবচে বড় ভুল হয়েছে। নিরাপত্তা পরিষদের ১৪৮৩ প্রস্তাবনাকে সব ভুলের বড় ভুল বলব আমি।" ২০০৩ সালের মে মাসের ওই প্রস্তাবনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের প্রতিষ্ঠা করা ক্ষমতাসীন কর্তৃপক্ষ 'দখলদার শক্তি' হিসাবে স্বীকৃতি পেয়েছিল। জেবারি বলেন, "ইরাকে পরবর্তীকালের সব ভুল, সহিংসতা, বিভক্তি এবং সংঘাতের শুরু এখান থেকেই।" ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর ওয়াশিংটন ইরাকে আনুষ্ঠানিকভাবে সেনা দখলদারিত্ব আরোপ করে এবং এক বছরেরও বেশি সময় ধরে তা বহাল রাখে। এ সময় ইরাকে সহিংসতার হার বেড়েছে দ্রুত। দখলদারিত্বে বিরূপ হয়ে সুন্নি আরব বিদ্রোহী ও শিয়া মিলিশিয়ারা ২০০৩-০৪ সালে মার্কিন বাহিনীর বিরুদ্ধে উঠে দাঁড়ায়। ২০০৫ সালে সা