২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীদলকে ক্ষমতা ভাগাভাগি চুক্তি মানতে হবে: মুগাবে

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বলেছেন, বিরোধীদল (এমডিসি) কে গত সেপ্টেম্বরে স্বাক্ষরিত ক্ষমতা ভাগাভাগি চুক্তি মানতে হবে অথবা ওই চুক্তি বাস্তবায়নের আলোচনা শেষ করতে হবে। রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 11:26 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

হারারে, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বলেছেন, বিরোধীদল (এমডিসি) কে গত সেপ্টেম্বরে স্বাক্ষরিত ক্ষমতা ভাগাভাগি চুক্তি মানতে হবে অথবা ওই চুক্তি বাস্তবায়নের আলোচনা শেষ করতে হবে। রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার একথা বলেছে। সাপ্তাহিক সানডে মেইলে মুগাবের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বিরোধীদল হয় চুক্তি মানবে নয়ত আলোচনা ভেঙে বেরিয়ে যেতে হবে। সেক্ষত্রে সরকার গঠিত হবে একতরফাভাবে। মুগাবে বলেন, "ক্ষমতা-ভাগাভাগি চুক্তিটি একটি অন্তর্বর্তী চুক্তি। আর বিশেষ কোনও ইস্যু তাদের থেকে থাকলে ক্ষমতা ভাগাভাগির সরকারে আসার পর তারা তা উত্থাপন করতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৬ ঘ.