ওয়াশিংটন, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সন্ত্রাসবাদ এবং বৈশ্বিক আর্থিক সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট বারাক ওবামাকে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে। এক গবেষণার ভিত্তিতে যুক্তরাষ্ট্রভিত্তিক এশিয়া সোসাইটির একটি টাস্কফোর্স একথা জানিয়েছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, "বিশ্বের এমন অনেক গুরুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারত জড়িয়ে আছে যা নিয়ে আগামীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ বাধতে পারে।"
ভারত ও যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক এবং ব্যবসায়ী নেতাদের নিয়ে গঠিত এই টাস্কফোর্সের প্রতিবেদনে আরও বলা হয়, "জটিল সব বৈশ্বিক সমস্যা মোকাবেলা, দক্ষিণ এশিয়া অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্ব অর্থনীতিকে পুনরায় স্থিতিশীল করা এবং ইসলামি সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্রকে ভারতের সঙ্গে আরও বৃহত্তর সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে।"
এতে উল্লেখ করা হয়, ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্র ভারতের পারমাণবিক পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও গত বছর ভারতের সঙ্গে একটি বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের পরমাণু প্রযুক্তি ভারতের কাছে সহজপ্রাপ্য হবে।
টাস্কফোর্স বলছে, ভারতের মুম্বাইয়ের সা
bdnews24