দুবাই, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজায় ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় জিহাদের ডাক দিয়েছেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। বুধবার কয়েকটি ইসলামি ওয়েব সাইটে নতুন এক অডিও টেপে লাদেন এই আহ্বান জানিয়েছেন।
লাদেন বলেছেন, বৈশ্বিক আর্থিক সংকট থেকে এটা স্পষ্ট যে বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব হয়ে আসছে আর তার দোসর ইসরায়েলও দুর্বল হয়ে পড়ছে।
'গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জিহাদের আহ্বান' শীর্ষক অডিও টেপে তিনি বলেন, "আমাদের ফিলিস্থিনি ভাইদের বলছি, তোমাদের অনেক সইতে হয়েছে। সবকিছু দেখে-শুনে বিশ্বের মুসলিম স
bdnews24