২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোগাদিসু ছেড়ে গেল ইথিয়পিও সেনারা

সোমালিয়া সরকারকে সহায়তা করতে দু' বছর আগে মোগাদিসুতে ঘাঁটি গাড়া ইথিয়পিও সেনারা মঙ্গলবার প্রধান ঘাঁটিগুলো ছেড়ে গেছে। এতে করে উল্লাস করেছে মোগাদিসুর অধিবাসীরা। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 09:38 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

মোগাদিসু, জানুয়ারি, ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোমালিয়া সরকারকে সহায়তা করতে দু' বছর আগে মোগাদিসুতে ঘাঁটি গাড়া ইথিয়পিও সেনারা মঙ্গলবার প্রধান ঘাঁটিগুলো ছেড়ে গেছে। এতে করে উল্লাস করেছে মোগাদিসুর অধিবাসীরা। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে। ২০০৬ সালে মুসলিম বিদ্রোহিদের বিরুদ্ধে লড়াইয়ে সোমালিয়া সরকারকে সহায়তা করতে সেনারা মোগাদিসুতে আসে। মঙ্গলবার তারা চলে যাওয়ার পর শ'শ অধিবাসী রাজধানীর উত্তরে পরিত্যাক্ত সেনাঘাঁটিতে জড়ো হয়ে উল্লাস করে। এ ব্যাপারে মন্তব্যের জন্য ইথিয়পিয়ার কমান্ডারদের তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে বিরোধীদলীয় এক মুখপাত্র মঙ্গলবারেই সব সেনা মোগাদিসু ছাড়বে বলে জানান। 'এলায়েন্স ফর দ্য রি-লিবারেশন অব সোমালিয়া'র মুখপাত্র সুলায়মান ওলাদ রোবলে বলেন, "ইথিয়পীয়ও সেনারা মোগাদিসুর কৌশলগত প্রধান ঘাঁটিগুলো ছেড়ে গেছে। অন্যান্য সেনারাও আজকের (মঙ্গলবার) মধ্যেই চলে যাবে।" সোমালিয়া সরকার ও ইথিয়পীয় সেনাদের সঙ্গে মুসলিম বিদ্রোহিদের গত দু'বছরের লড়াইয়ে ১৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। গৃহহীন হয়েছে আরও ১০ লাখ মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৯ ঘ.