২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার আরও ভেতরে ইসরায়েলি ট্যাঙ্ক

ইসরায়েলি ট্যাঙ্কবহর মঙ্গলবার গাজার আরও ভেতরে নগরীর ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে ঢুকে পড়েছে। নগরীর ভেতর অবস্থান মজবুত করার চেষ্টা চালাচ্ছে তারা। হামাস যোদ্ধারা বোমা ও হালকা অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিরোধ লড়াই চালিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 06:27 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

গাজা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েলি ট্যাঙ্কবহর মঙ্গলবার গাজার আরও ভেতরে নগরীর ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে ঢুকে পড়েছে। নগরীর ভেতর অবস্থান মজবুত করার চেষ্টা চালাচ্ছে তারা। হামাস যোদ্ধারা বোমা ও হালকা অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিরোধ লড়াই চালিয়ে যাচ্ছে। হেলিকপ্টার গানশিপ আর নৌবাহিনীর সহায়তা নিয়ে ইসরায়েলি সেনাদের ওই অভিযান গত কয়েকদিনে মধ্যে ভয়াবহতম রূপ নিয়েছে। বিষ্ফোরণ ও ভারী মেশিনগানের শব্দে প্রকম্পিত হচ্ছে গাজা নগরী। শহরতলীর বাসিন্দা ৩০ বছর বয়সী তালাত জাদ জানান, সারা রাত তারা ট্যাঙ্ক চলার ঘর্ঘর শব্দ শুনেছেন তারা। বাড়ির একটি কক্ষে পরিবারের ১৫ জন গাদাগাদি করে অবস্থান করছেন। জানালা দিয়ে বাইরে তাকাতেও তারা ভয় পাচ্ছেন। তিনি বলেন, "ট্যাঙ্কে অবস্থানরত সৈন্যরা শুনতে পাবে এই ভয়ে আমরা মোবাইল ফোনও সাইলেন্স করে রেখেছি। আমাদের কেউ কেউ কোরান তালাওয়াত করছে, অন্যরা বিষ্ফোরণের শব্দ বন্ধ হওয়ার জন্য প্রার্থণা করছে।" চিকিৎসাকর্মীরা জানান, মঙ্গলবার ১৮ জন বন্দুকধারী ও তিন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে। বন্দুকধারীদের বেশিরভাগই হামাস সদস্য। এদিকে আরব দেশগুলোর প্রস্তাবিত একটি শান্তি পরিকল্পনা নিয়ে কায়রোতে মিশরের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করেছে হামাস। ১৮তম দিনে গড়ানো ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। হতাহতদের প্রায় অর্ধেকই শিশু ও নারী। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/২০০০ ঘ.