২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিনয়ের গভর্নরকে অভিশংসনের রায় প্রতিনিধি পরিষদের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বারাক ওবামার সিনেট আসনটি বিক্রির চেষ্টার অভিযোগে ইলিনয়ের গভর্নর রড ব্লাগোজেভিচকে শুক্রবার অভিশংসন করেছে রাজ্যের প্রতিনিধি পরিষদ। ১১৪-১ ভোটে প্রতিনিধি পরিষদের সদস্যরা তাকে অপসারণের পক্ষে রায় দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

শিকাগো, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বারাক ওবামার সিনেট আসনটি বিক্রির চেষ্টার অভিযোগে ইলিনয়ের গভর্নর রড ব্লাগোজেভিচকে শুক্রবার অভিশংসন করেছে রাজ্যের প্রতিনিধি পরিষদ। ১১৪-১ ভোটে প্রতিনিধি পরিষদের সদস্যরা তাকে অপসারণের পক্ষে রায় দেয়। প্রতিনিধি পরিষদে অভিশংসনের ফলে রাজ্যের সিনেট সভায় ব্লাগোজেভিচের বিচার হওয়ার পথ প্রশস্ত হল। দুই-তৃতীয়াংশ সিনেটর তাকে দোষীসাব্যস্ত করলে তিনি গভর্নর পদ থেকে অপসারিত হবেন। ব্লাগোজেভিচ এই অভিশংসনকে প্রত্যাখ্যান করে বলেছেন, আইন প্রণেতাদের সঙ্গে তার দীর্ঘবিরোধের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোন অন্যায় না করার দাবি তিনি পুনর্ব্যক্ত করেন। ইলিনয়ের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলের সদস্যরা সংখ্যাগরিষ্ঠ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন গভর্নর ব্লাগোজেভিচও একই দলের। ৫২ বছর বয়সী গভর্নরের বিরুদ্ধে ওবামার ছেড়ে দেওয়া সিনেট আসনে অর্থের বিনিময়ে কাউকে বিনিময়ে নিয়োগ দেওয়ার চেষ্টার অভিযোগ উঠলে মার্কিন রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়। তার পদত্যাগের জোরালো দাবি ওঠে। ওই কেলেঙ্কারির কারণে ওবামার আসনটি এখনো শূন্য হয়ে আছে। প্রতিনিধি পরিষদে ভোটাভুটির পর ব্লাগোজেভিচ বলেছেন, অভিশংসনের ঘটনায় তিনি বিস্মিত হননি। তিনি বলেন, "পুননির্বাচিত হওয়ার পর থেকেই আমি জনগণের জন্য নানা কাজ করতে গিয়ে প্রতিনিধি পরিষদের সঙ্গে বিরোধে জড়িয়ে যাই।" ইলিনয়ে গভর্নরকে ইমপিচ করার এটাই প্রথম ঘটনা। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের ঘটনা খুব কমই ঘটেছে। সর্বশেষ ১৯৮৮ সালে আরিজোনার রিপাবলিকান গভর্নর ইভান মেকাম অভিশংসিত হয়ে সিনেটের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০০৯ ঘ.