নয়াদিল্লি, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাই হামলার হোতাদের বিচারের মুখোমুখি করার কূটনৈতিক প্রচেষ্টার ক্ষেত্রে হতাশ হয়ে পড়েনি ভারত। ইসলামাবাদ তাদের ব্যাপারে পদক্ষেপ না নিলে নয়াদিল্লি কূটনৈতিকভাবে পরবর্তী পদক্ষেপ নেবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি শনিবার এ কথা বলেছেন।
"আমরা রাস্তার শেষ মাথায় পৌঁছে যাইনি" - সিএনএন-আইবিএন টেলিভিশনকে বলেন প্রণব। পাকিস্তান মুম্বাই হামলার ষড়যন্ত্রকারীদের বিচারের মুখোমুখি করতে আগ্রহী নয় মনে করে গত একসপ্তাহ ধরে ভারতের হতাশা বাড়তে থাকার প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বললেন।
ভারত শুরু থেকে ওই হামলার জন্য পাকিস্তানি জঙ্গিদের দায়ী করে আসছিল। তবে প্রধানমন্ত্রী মনমোহন সিং গত সপ্তাহে প্রথম বলেছেন, হামলার পেছনে পাকিস্তানের সরকারি সংস্থার অবশ্যই মদদ ছিল।
মনমোহনের এ অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তান বলেছে, ভারত মুম্বাই হামলা সম্পর্কে যে তথ্যপ্রমাণ দিয়েছে তার জবাব পাঠানো হয়েছে।
মুম্বাই হামলার ব্যাপারে ভারত কী ব্যবস্থা নেবে- এ প্রশ্নের জবাব দেননি মুখার্জি। তবে 'ভারত ইসরায়েলের মতো হামলার' কথা চিন্তা করছে কীনা, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুই দেশের বিষয়কে তুলনা করা ঠিক হবে না।
"আমরা পাকিস্তানের ভূমি দখল করিনি ইসরায়েল যা করেছে। সুতরাং দুই পরিস্থিতির তুলনা কীভাবে সম্ভব?"
বিশেষজ্ঞরা বলছেন, ভারত হামলাকারীদের ব্যাপারে ব্যবস্থা নিতে পাকিস্তান এবং আন্তর্জাতিক স
bdnews24