২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে ওবামার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইরান: হোয়াইট হাউস

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জন্য মধ্যপ্রাচ্যে সবচে বড় চ্যালেঞ্জ ইরান। আর তাই ওবামার উচিত ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা নেওয়া। হোয়াইট হাউসের বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলি বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2009, 10:14 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ওয়াশিংটন, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জন্য মধ্যপ্রাচ্যে সবচে বড় চ্যালেঞ্জ ইরান। আর তাই ওবামার উচিত ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা নেওয়া। হোয়াইট হাউসের বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলি বুধবার একথা বলেছেন। 'সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ' এ এক ভাষণে হ্যাডলি বলেন, "গাজায় লড়াইয়ের মধ্যেও ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ভার ওবামা প্রশাসনের ওপর দিয়ে যাচ্ছে বুশ প্রশাসন।" হ্যাডলি বলেন, ইরাক এবং আফগানিস্তানে যুদ্ধ এখনও শেষ হয়নি। এর মধ্যে ওবামা ২০ জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর মধ্যপ্রাচ্যই হবে বৈদেশিক নীতির ক্ষেত্রে তার এক নাম্বার চ্যালেঞ্জ। সেইসঙ্গে অন্যান্য অঞ্চলের দেশগুলো যেমন: রাশিয়া, পাকিস্তান ও উত্তর কোরিয়ার দিকেও নতুন প্রেসিডেন্টকে গোড়া থেকেই নজর দিতে হবে। হ্যাডলি আরও বলেন, "আগামী প্রশাসনের জন্য এ অঞ্চলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইরান। ইরানের সঙ্গে আলোচনা, যেরকম প্রস্তাব কেউ কেউ দিয়েছেন, তা ইরানের ওপর প্রভাব না খাটিয়ে কখনওই ফলদায়ক হবে না, ইরানের আচরণ পরিবর্তন করা যাবে না এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সিদ্ধি হবে না।" ওবামা ইতোপূর্বে বলেছিলেন, তিনি বুশের নীতির উল্টো পথে চলবেন। সরাসরি ইরানের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ করাতে তিনি তেহরানকে অর্থনৈতিক সুযোগ সুবিধার প্রস্তাব দেবেন। তবে ওবামা সতর্ক করে এও বলেছন যে, ইরান তাতে রাজি না হলে নিষেধাজ্ঞা কঠোর করা হবে। এনবিসি টেলিভিশনের 'মিট দ্যা প্রেস' অনুষ্ঠানে ওবামা বলেন, "আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলতে ইচ্ছুক এবং তাদেরকে কঠিন ও সহজ পথের মধ্যে পরিস্কারভাবে কোনও একটি বেছে নিতে বলতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৩ ঘ.