২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী দল নির্মূলে সব বিকল্পই খোলা: ভারত

নভেম্বরে মুম্বাই হামলার পর সন্ত্রাসী দলগুলো নির্মূলে ভারত সব বিকল্পই খোলা রাখবে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

নয়াদিল্লি, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নভেম্বরে মুম্বাই হামলার পর সন্ত্রাসী দলগুলো নির্মূলে ভারত সব বিকল্পই খোলা রাখবে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী বুধবার একথা জানিয়েছেন। এ কে এন্টনি নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, "মুম্বাই হামলার দিন ২৬/১১'র পরও সন্ত্রাসী দলগুলো নির্মূলে কোনও আন্তরিক পদক্ষেপ নেওয়া হয়নি। আর সেটিই সবচে বড় উদ্বেগের ব্যাপার। আমরা এটি রোধে সবকিছুই করব। আর সে কারণে আমরা সম্ভাব্য সব বিকল্প পথই খতিয়ে দেখছি।" তিনি বলেন, "কি কি বিকল্প আমরা খতিয়ে দেখছি তা এখনই বলব না।" মুম্বাই হামলা পুরোপুরি তদন্তে পাকিস্তানের সদিচ্ছার অভাব রয়েছে বলেই মনে করছে ভারত। এ নিয়ে ভারতীয় কর্মকর্তাদের ক্রমবর্ধমান হতাশার মধ্যে প্রতিরক্ষামন্ত্রী এ মন্তব্য করলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৭ঘ.