মস্কো, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বুধবার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গ্যাস সরবরাহ নিয়ে রাশিয়া-ইউক্রেন বিরোধের জেরে জ্বালানি প্রবাহ বন্ধের এ ঘটনায় এই শীতের মৌসুমে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো তীব্র সংকটের মুখে পড়েছে ।
গ্যাসের মূল্য নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে বিরোধে ইউরোপের বেশ কয়েকটি দেশে জ্বালানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। বৃহৎ অর্থনীতির দেশ জার্মানি, ফ্রান্স এবং ইতালিতে জ্বালানি সরবরাহ বিঘি
bdnews24