কাবুল, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- জঙ্গিবাদ মোকাবেলায় আফগানিস্তানকে সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার কাবুলে প্রেসিডেন্ট হামিদ কারজাইর সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, তালেবানের পুনরুত্থান ঠেকাতে দুই দেশ কাঁধে কাঁধে মিলিয়ে লড়তে প্রস্তুত।
যৌথ সংবাদ সম্মেলনে জারদারি বলেন, " আমরা আজ পাশাপাশি, কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বকে বলছি, ওইসব অরাষ্ট্রীয় উপাদান, যারা অনেক দেশ ও জাতির মধ্যে চড়াও হয়ে মহাশক্তিধর হয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে একসঙ্গে লড়ব।"
তিনি বলেন, দুই দেশেই আন্তর্জাতিক সাহায্যের দরকার আছে, তবে বাইরের শক্তির চেয়ে তারা নিজেরাই ভালভাবে সন্ত্রাসবাদ মোকাবেলা করতে সক্ষম হবে।
"বিশ্বকে বলছি, 'আমাদের সাহায্য করুন। আমরা নিজেদের দেখভাল করতে সক্ষম। প্রয়োজন শুধু সমর্থন। যথাযথ সমর্থন পেলে আমরা আপানাদের চেয়ে ভালভাবে, সহজে ও কমব্যয়ে কার্যোদ্ধার করতে পারব।"
দুই দেশ যুক্তরাষ্ট্রের মিত্র হওয়া সত্ত্বেও সীমান্ত বিরোধ নিয়ে তাদের সম্পর্ক তিক্ত পর্যায়ে ছিল। ২০০১ সালে উৎখাত হওয়া তালেবানরা আবারও আফগানিস্তানের উপজাতি এলাকাগুলোতে শক্ত অবস্থান গড়ে তুলতে শুরু করায় আফগান কর্মকর্তারা পাকিস্তানি রাষ্ট্রীয় সংস্থাগুলোর প্রতি তালেবানদের সাহায্য করার অভিযোগ করে আসছিল। তবে স
bdnews24