কলম্বো, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার রাজধানী কলম্বোতে মঙ্গলবার দেশটির বৃহত্তম বেসরকারি গণমাধ্যম গ্র"প এমবিসি নেটওয়ার্কের দপ্তরে গ্রেনেড হামলা চালিয়ে তাদের প্রধান স্টুডিও উড়িয়ে দিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। ওদিকে, তামিল টাইগারদের রাজধানী কিলোনোচ্চির পতনের পর আরও দুর্গম অঞ্চলে গেরিলাদের অবশিষ্ট ঘাঁটিগুলোতে হানা দিচ্ছে সেনাবাহিনী।
গত সপ্তাহে তামিল টাইগারদের একটি আত্মঘাতী বোমা হামলার কভারেজ দেওয়ার কারণে সরকারি গণমাধ্যমের তোপের মুখে পড়েছিল ওই মিডিয়া গ্র"পটির টিভি ও বেতার স্টেশনগুলো।
মঙ্গলবার সকালে প্রায় ১৫ জন মুখোশ পরিহিত বন্দুকধারীর একটি দল এমবিসি নেটওয়ার্কের দপ্তরে গিয়ে এ হামলা চালায়। বন্দুকধারীরা মিডিয়া নেটওয়ার্কটির প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র গ্রেনেড মেরে উড়িয়ে দিলে তাদের ৩টি টিভি চ্যানেল এবং ৪টি রেডিও স্টেশনের স
bdnews24