২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুগাবে ফেব্র"য়ারিতে নতুন সরকার গঠন করতে পারেন

প্রধান বিরোধী দলের সঙ্গে সমঝোতা আলোচনায় অচলাবস্থা সত্ত্বেও ফেব্র"য়ারি মাসের শেষ নাগাদ নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে পারেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। দেশটির সরকারি মালিকানাধীন দৈনিক পত্রিকা 'হেরাল্ড' সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 12:45 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

হারারে, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রধান বিরোধী দলের সঙ্গে সমঝোতা আলোচনায় অচলাবস্থা সত্ত্বেও ফেব্র"য়ারি মাসের শেষ নাগাদ নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে পারেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। দেশটির সরকারি মালিকানাধীন দৈনিক পত্রিকা 'হেরাল্ড' সোমবার একথা জানিয়েছে। বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) এর নেতা মরগান স্যাঙ্গেরাই এবং দলটির একটি বিদ্রোহী অংশের নেতা অধ্যাপক আর্থার মুতামবারা'র সঙ্গে প্রেসিডেন্ট মুগাবে গত ১৫ সেপ্টেম্বর ক্ষমতা ভাগাভাগি চুক্তি স্বাক্ষর করলেও মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে সমঝোতা না হওয়ায় এখনও সরকার গঠনের প্রক্রিয়া শুরু করা যায়নি। জিম্বাবুয়ের শীর্ষস্থানীয় এ দৈনিক পত্রিকাটি জানায়, শনিবার মুগাবের বিশেষ বার্তা নিয়ে ক্ষমতাসীন দল জানু-পিএফ এর নেতা নিকোলাস গোচে জিম্বাবুয়ে সমঝোতা প্রক্রিয়ার মুখ্য মধ্যস্থতাকারী দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকির প্রতিনিধি সিডনি মুফামাডি'র সঙ্গে দেখা করেছেন। ক্ষমতা ভাগাভাগি প্রক্রিয়ায় অচলাবস্থা নিরসনে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত এটা। পত্রিকাটি জানায় মুগাবের ঘনিষ্ঠ একটি সূত্র তাদের বলেছে, এমডিসির একাংশের নেতা আর্থার মুতামবারা'র সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট মুগাবে সরকার গঠনের বিষয়ে আলোচনা করেছেন। সূত্রটি আরও জানায়, "দেরি না করে শিগগিরই একটি সরকার গঠন করা উচিত বলে দু'জন একমত হয়েছেন।" আগামী মাসের শেষ নাগাদ এটা করা হতে পারে বলেও জানিয়েছে মুগাবের ঘনিষ্ঠ ওই সূত্রটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬৩৪ ঘ.