গাজায় ইসরায়েলের সর্বাত্মক হামলা, যুদ্ধবিরতির প্রচেষ্টায় ফ্রান্স
হামলা বন্ধের আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে দশম দিনেও গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার ফিলিস্তিনি ছিটমহলটিতে স্থল, বিমান ও নৌ হামলা চালাচ্ছে ইসরায়েল। স্থল হামলা শুরুর পর গাজাকে কার্যত দুইভাগে ভাগ করে বিচ্ছিন্ন করে দিয়েছে ইসলায়েলি সেনারা। ইসলায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত নিহত হয়েছে কমপক্ষে ৫১২ জন।
