২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে মেলামিনে অসুস্থ বেশকিছু শিশুর বাবা-মাকে আটক

চীনে মেলামিনমিশ্রিত দুধ খেয়ে অসুস্থ বেশকিছু শিশুর বাবা-মাকে আটক করে শ্রমশিবিরে রাখা হয়েছে। দৃশ্যত একটি সংবাদ সম্মেলন করা থেকে তাদের বিরত রাখতেই পুলিশ এই আটক অভিযান চালায়। আটক একজন বাবা শুক্রবার এই তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2009, 12:58 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

বেজিং, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- চীনে মেলামিনমিশ্রিত দুধ খেয়ে অসুস্থ বেশকিছু শিশুর বাবা-মাকে আটক করে শ্রমশিবিরে রাখা হয়েছে। দৃশ্যত একটি সংবাদ সম্মেলন করা থেকে তাদের বিরত রাখতেই পুলিশ এই আটক অভিযান চালায়। আটক একজন বাবা শুক্রবার এই তথ্য জানিয়েছেন। মেলামিনমিশ্রিত দুধ খাওয়ার জন্য কিডনিতে পাথর তৈরি হয়ে মারাত্মক অসুস্থ ১৩ বছরের একটি শিশুর বাবা জানান, তাকেসহ অনেক শিশুর বাবাকে আটক করে বেজিংয়ের প্রান্তে একটি শ্রমশিবিরে রাখা হয়েছে। টেলিফোনে তিনি রয়টার্সকে বলেন, আমরা এখন গৃহবন্দি অবস্থায় আছি। কেন আমাদের এখানে আটকে রাখা হলো তার কোন কারণও জানানো হচ্ছে না।" কয়েকটি শিশুর বাবা-মাকে আটকে রাখা হলেও তাদের গ্র"পের অন্য সদস্যরা শুক্রবার সংবাদ সম্মেলন করতে সক্ষম হয়। তারা ওই সম্মেলনের মাধ্যমে সরকারকে অসুস্থ শিশুদের প্রতি আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানায়। এদিকে চীনের দুগ্ধখামারগুলোর একটি গ্র"প দুধে মেলামিন মেশানোর জন্য শুক্রবার দেশটির কোটি কোটি মোবাইলফোন গ্রাহকের কাছে নববর্ষের শুভেচ্ছা বার্তার সঙ্গে ক্ষমা চেয়েছে। 'দয়া করে আমাদের ক্ষমা করুন'- এসএমএসে এই ছিল তাদের বার্তা। ক্ষমা চাওয়া ২২টি কোম্পানির মধ্যে স