কলোম্বো, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কয়েক মাসের লড়াইয়ের পর অবশেষে তামিল টাইগারদের স্বঘোষিত রাজধানী কিলিনোচ্চি দখল করেছে শ্রীলংকার সেনারা। শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে শুক্রবার একথা বলেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে রাজাপাকসে বলেন, "জয় ছিনিয়ে আনা আমাদের বীর সেনাদের প্রতি গোটা জাতির কৃতজ্ঞতা জানানো উচিত।"
এ ব্যাপারে মন্তব্যের জন্য তামিল টাইগারদের কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এক দশকের মধ্যে শুক্রবার প্রথম সেনারা কিলিনোচ্চিতে ঢুকে পড়ে। এই শহরের পতন 'লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই)'র জন্য বড় ধরনের পরাজয় বলেই মন্তব্য করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।
এর আগে রাজাপাকসের কার্যালয় থেকে জানানো হয়, সেনারা দুই দিক থেকে কিলিনোচ্চিতে ঢুকে পড়েছে এবং গেরিলাদের সঙ্গে লড়াই চলছে।
শ্রীলংকার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সেনাবাহিনী কিলিনোচ্চি ঘেরাও করেছে এবং বহু গেরিলা পালিয়ে গেছে।
লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) এ ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।
শ্রীলংকার সেনারা স
bdnews24