২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে শুক্রবার দুটি সন্দেহজনক দ্রোন ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। পাকিস্তানের তালেবান কমান্ডার বায়তুল্লাহ মেহসুদের ঘাঁটি হিসাবে পরিচিত এলাকায় এ হামলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2009, 10:17 AM

Updated : 26 Aug 2022, 10:53 AM

পেশোয়ার, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে শুক্রবার দুটি সন্দেহজনক দ্রোন ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। পাকিস্তানের তালেবান কমান্ডার বায়তুল্লাহ মেহসুদের ঘাঁটি হিসাবে পরিচিত এলাকায় এ হামলা হয়। আফগানিস্তানে ত্রমবর্ধমান তালেবান বিদ্রোহ এবং এতে উত্তরপশ্চিম পাকিস্তানের জঙ্গিদের সমর্থনের কারণে হতাশ মার্কিন বাহিনী ইসলামাবাদের আপত্তির মুখেও ওয়াজিরিস্তানে এই চালকবিহীন বিমান হামলা চালাচ্ছে। দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানার ৫৫ কিলোমিটার উত্তরের প্রত্যন্ত অঞ্চলে তালেবান জঙ্গিদের ব্যবহৃত একটি পরিত্যাক্ত বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র দুটি আঘাত হানে। ওই এলাকার অধিবাসী এবং পাকিস্তানি গোয়েন্দা কর্মকতারা একথা বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, "স্কুলটিতে দুটো ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং ধ্বংসস্তুপ থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।" বৃহস্পতিবারও দক্ষিণ ওয়াজিরিস্তানের আরেক অংশে দুটি দ্রোন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৮ ঘ.