২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহতের সংখ্যা ৪১৪

গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শুক্রবারেও হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। ওদিকে, ইসরায়েলি বন্দর আসকেলোনে রকেট হামলা চালিয়েছে হামাসও। এতে মুখ থুবড়ে পড়েছে গাজায় ৭ দিনের লড়াই আবসানে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতির আন্তর্জাতিক প্রচেষ্টা। গত শনিবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৪ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2009, 09:34 AM

Updated : 26 Aug 2022, 10:53 AM

গাজা, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে শুক্রবারেও হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। ওদিকে, ইসরায়েলি বন্দর আসকেলোনে রকেট হামলা চালিয়েছে হামাসও। এতে মুখ থুবড়ে পড়েছে গাজায় ৭ দিনের লড়াই আবসানে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতির আন্তর্জাতিক প্রচেষ্টা। গত শনিবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৪ জনে। শুক্রবার ইসরায়েলের বিমান বাহিনী গাজার অন্ততপক্ষে ২০ টি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে দুইজন ফিলিস্তিনি নিহত হয়। ওদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলে দুজন সামান্য আহত হয়েছে। এর আগে বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের ঊর্ধ্বতন রাজনৈতিক নেতা নিজার রেয়ান ও তার পরিবারের অন্তত ৯ জন নিহত হয়। গাজায় ৭ দিনের ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষস্থানীয় নেতা নিহতের ঘটনা এটাই প্রথম। রেয়ান হামাসের কট্টরপন্থী রাজনৈতিক নেতা ছিলেন। ইসরায়েলের কড়া সমালোচনা করার পাশাপাশি রেয়ান ইসরায়েলের বিরুদ্ধে আত্মঘাতী হামলার আহ্বান জানাতেন। রেয়ান হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন হামাস কর্মকর্তা আয়মান তাহা। তিনি বলেন, "নিজার রেয়ান ও অন্যান্য শহীদের রক্ত বৃথা যাবে না। এ অপরাধের জন্য শত্র"দেরকে চরম মূল্য দিতে হবে।" আন্তর্জাতিক স