তেহরান, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদির বিরুদ্ধে ইসরায়েলি পক্ষপাতের অভিযোগ উঠেছে। ইরানের শত্র" দেশ ইসরায়েলের প্রতি এবাদির সহমর্মিতার অভিযোগ তুলে বৃহস্পতিবার তার বাড়ি ও কার্যালয়ের সামনে এর প্রতিবাদ জানিয়েছে প্রায় ১৫০ জন। এবাদির মানবাধিকার গ্র"পের এক সদস্য একথা জানিয়েছেন।
এবাদি পরিচালিত মানবাধিকার গ্র"প 'হিউম্যান রাইটস ডিফেন্স সেন্টার' এর ওই সদস্য আব্দুলরেজা তাজিক বলেন, তার ধারণা, প্রতিবাদকারীরা বাসিজ ধর্মীয় রক্ষীবাহিনীর তরুণ সদস্য। গাজায় ইসরায়েলি হামলার ঘটনাকে ইঙ্গিত করে তারা 'ইসরায়েল অপরাধ করে, এবাদি (তা) সমর্থন করে' স্লোগান দিয়েছে বলে রয়টার্সকে জানান তাজিক।
তাজিক বলেন, এবাদির আইন চর্চার প্রতীক ছিঁড়ে প্রতিবাদকারীরা তা পায়ে মাড়িয়েছে। তবে পুলিশ হস্তক্ষেপ করামাত্র তারা ছত্রভঙ্গ হয়ে যায়। কিসের ভিত্তিতে তারা এবাদির বিরুদ্ধে ইসরায়েলি পক্ষপাতিত্বের অভিযোগ করেছে তা স্পষ্ট নয়।
তাজিক জানান, এবাদির মানবাধিকার কেন্দ্র গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলের হামলা বন্ধ করার জন্য আন্তর্জাতিক পদক্ষেপ আহ্বান করেছে।
ইরানের মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বাসিজ নেতা আলীরেজা কেইঘোবাদি আইএসএনএ বার্তা সংস্থাকে বলেন, ''তার সংগঠনের সদস্যরা এবাদির কার্যালয়ের সামনে জড়ো হয়েছে।" এবাদির বাড়িও ওই কার্যালয়ভবনেই।
আলীরেজা বলেন, "শিশুদের সুরক্ষার জন্য কাজ করে এবাদি নোবেল পুরস্কার পেয়েছেন, একথা মাথায় রেখেই আমরা তার কার্যালয়ের সামনে জড়ো হয়েছি। আমরা তাকে প্রশ্ন করতে চাই (সুরক্ষার জন্য) গাজার শিশুরা কি শিশু নয়?"
এবাদি বরাবরই ইরানের মানবাধিকার রেকর্ডের সমালোচনা করে আসছেন। তবে ইরান সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে।
ইরান সরকার গত ২১ ডিসেম্বর এবাদির মানবাধিকার কেন্দ্রের সদরদপ্তর বন্ধ করেছে এবং এর ১০ দিনেরও কম সময়ের মধ্যে তার আইন কার্যালয়ে তল্লাশি চালিয়েছে। মানবাধিকার কেন্দ্রের সদরদপ্তার বন্ধ রাখাটা সাময়িক পদক্ষেপ উল্লেখ করে সরকার জানিয়েছে, এবাদির মানবাধিকার গ্র"প কার্যক্রম চালানোর বৈধতা পেলে কার্যালয় আবার খুলে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪৭ ঘ.
bdnews24