কলোম্বো, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় তামিল টাইগারদের স্বঘোষিত রাজধানী কিলিনোচ্চিতে ঢুকে পড়েছে সেনারা। কিলিনোচ্চির পতন আসন্ন। শ্রীলংকার এক কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন। এক দশকের মধ্যে প্রথম সেনারা কিলিনোচ্চিতে ঢুকল। এই শহরের পতন 'লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই)'র জন্য বড় ধরনের পরাজয় হবে বলেই মন্তব্য করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।
শ্রীলংকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এবং সরকারি মন্ত্রী কেহেলিয়া রামবুকওয়ালা বলেছেন, "কিলিনোচ্চির পতন খুব শিগগিরিই বাস্তবে পরিণত হবে।"
প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের কার্যালয় থেকে কয়েকটি সূত্র জানিয়েছে, সেনারা দুই দিক থেকে কিলিনোচ্চিতে ঢুকে পড়েছে এবং গেরিলাদের সঙ্গে লড়াই চলছে। সেনা সূত্রগুলো বলেছে, রাজাপাকসে খুব শিগগিরিই একটি ঘোষণা দেবেন বলে মনে করা হচ্ছে।
শ্রীলংকার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, সেনাবাহিনী কিলিনোচ্চি ঘেরাও করেছে এবং বহু গেরিলা পালিয়ে গেছে।
লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) এ ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।
শ্রীলংকার সেনারা স
bdnews24