প্যারিস, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেসামরিক পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে একে অপরকে সহযোগিতার জন্য চুক্তি করেছে ভারত ও ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ফ্রান্স সফররত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে প্রেসিডেন্ট সারকোজির বৈঠকের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ফ্রান্সের পরমাণু প্রযুক্তি গ্র"প অ্যারিভার সঙ্গে ভারতের পারমাণবিক লেনদেনের পথ তৈরি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৫৫ ঘ.
bdnews24