২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় পরমাণু চুল্লি স্থাপনের ঘোষণা শ্যাভেজের

ভেনেজুয়েলায় পরমাণু চুল্লি স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। এই চুল্লি স্থাপনের উদ্দেশ্য শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি হলেও রাশিয়া-ভেনেজুয়েলা পরমাণু সহযোগিতার এই সময়ে শ্যাভেজের এ ঘোষণা ওয়াশিংটনের জন্য আরেকটি চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2008, 10:45 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

কারাকাস, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলায় পরমাণু চুল্লি স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। এই চুল্লি স্থাপনের উদ্দেশ্য শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি হলেও রাশিয়া-ভেনেজুয়েলা পরমাণু সহযোগিতার এই সময়ে শ্যাভেজের এ ঘোষণা ওয়াশিংটনের জন্য আরেকটি চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে। রোববার এক রাজনৈতিক সমাবেশে শ্যাভেজ দেশে পরমাণু চুল্লি স্থাপনের ঘোষণা দেন। এর মাত্র কয়েকদিন আগেই রাশিয়া পরমাণু সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে ভেনেজুয়েলাকে । সমাবেশে শ্যাভেজ বলেন, "পরমাণু জ্বালানি উন্নয়নে আমরা আগ্রহী। আর তা অবশ্যই চিকিৎসা সেবা ও বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য। ব্রাজিলের নানা ধরনের পারমাণবিক চুল্লি আছে। আর্জেন্টিনাও তা চায়।" যুক্তরাষ্ট্র বিরোধী নেতা শ্যাভেজ ভেনেজুয়েলাকে ওপেকের সদস্য দেশ উল্লেখ করে বলেন, দশ বছর আগে আমরা পরমাণু চুল্লি স্থাপন করলেও যুক্তরাষ্ট্রের চাপের কারণে শেষ পর্যন্ত তা নষ্ট করে ফেলা হয়েছিল। শ্যাভেজ জানান, রাশিয়ার প্রধানমন্ত্রী ভ