রোম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের শিল্পোন্নত আট দেশের জোট 'গ্র"প অব এইট' (জি-৮) এর প্রেসিডেন্ট হওয়ামাত্র এতে চীন, ব্রাজিল ও ভারতকে অন্তর্ভূক্ত করার উদ্যোগ নেবে ইতালি। ইতালির অর্থমন্ত্রী একথা জানিয়েছেন। আগামী বছর ইতালি জি-৮'এর প্রেসিডেন্ট হচ্ছে।
ইতালির অর্থমন্ত্রী গিউলিও ত্রেমোন্তি বলেন, "জি-৮কে জি-১৪' তে রূপান্তরিত করতে আমরা আর অপেক্ষা করে থাকতে পারি না। ভারত, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো ও ব্রাজিলকে অন্তর্ভূক্ত করতে আর কালক্ষেপণ করা যায় না।"
এর আগে এ মাসের শুরুর দিকে ইতালি জানিয়েছিল, জি-৮ এর প্রেসিডেন্ট হলে চলমান অর্থনৈতিক সংকট এড়াতে তারা কিছু নতুন নিয়ম-নীতি চালু করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৪৫১ ঘ.
bdnews24