২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় শাসন পরিকল্পনার বিরুদ্ধে ডাকা ধর্মঘটে অচল নেপাল

নেপালে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা চালুর পরিকল্পনার বিরুদ্ধে রোববার ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে পুরো নেপাল। দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়াসহ স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটও বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 02:17 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

কাঠমাণ্ডু, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোরড ডটকম/রয়টার্স)- নেপালে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা চালুর পরিকল্পনার বিরুদ্ধে রোববার ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে পুরো নেপাল। দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়াসহ স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাটও বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় শাসনের অধীনে নেপালকে কয়েকটি সায়ত্বশাসীত প্রদেশে বিভক্ত করতে সম্মত হয়েছে নেপালের বড় বড় রাজনৈতিক দলগুলো এবং জোট সরকারের নেতৃত্বে থাকা মাওবাদীরা। পরিকল্পনা অনুযায়ী, নতুন সংবিধান প্রণয়নের পর থেকে এই ব্যবস্থা চালু হবে। সংবিধান প্রণয়ন করতে দুই বছর সময় লেগে যেতে পারে। কিন্তু সরকারের এই পরিকল্পনার প্রতিবাদে রোববার সারাদেশে ধর্মঘটের ডাক দেয় বামপন্থি গ্র"প ন্যাশনাল পিপলস্ ফ্রন্ট। সংগঠনটির প্রধান চিত্রা বাহাদূর কে সি বলেন, "নেপালের মতো ছোট্ট একটি গরীব দেশে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা চালু করার কোনো প্রয়োজন নেই। ফলে জাতীয় ঐক্য আরও দুর্বল হয়ে পড়বে।" রাজধানী কাঠমাণ্ডু ধর্মঘটী কর্মীরা দশ-বারটি যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ধর্মঘট পালনকারী কর্মীদের সঙ্গে পুলিশের ছোটেখাটো সংঘর্ষও হয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এতে কেউ হতাহত হয়নি। ২০০৬ সালে মাওবাদীদের সঙ্গে রাজার শান্তি চুক্তির অংশ হিসেবে গত জুনে নেপালে দীর্ঘ প্রায় আড়াই শতকের রাজতন্ত্রের অবসান ঘটে। এর আগে রাজতন্ত্রের বিরুদ্ধে মাওবাদীদের দশকব্যাপী সশস্ত্র সংগ্রামে নেপালে প্রায় ১৩ হাজার মানুষ নিহত হয়। ১৯৯৬ সাল থেকে শুরু হওয়া ওই সংগ্রামের সময় থেকে মাওবাদীরা ঘোষণা করে আসছে রাজতন্ত্রের পর নেপালে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা চালু করে কয়েকটি স্বায়ত্বশাসিত প্রদেশ গঠন করা হবে। তবে সমালোচকরা বলছে, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা চালু করার মতো অবকাঠামো ও সম্পদ নেপালের নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০১০ ঘ.