২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে ওবামা-ম্যাককেইন বিতর্ক

যুক্তরাষ্ট্রে ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইন এবং বিরোধী ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামার মধ্যে প্রথম সরাসরি টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 10:45 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

অক্সফোর্ড, মিসিসিপি, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইন এবং বিরোধী ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামার মধ্যে প্রথম সরাসরি টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। ইউনিভার্সিটি অফ মিসিসিপি-এ অনুষ্ঠিত ৯০ মিনিটের ওই বিতর্কে যুক্তরাষ্ট্রের চলমান আর্থিক সংকট নিরসনে দুই প্রেসিডেন্ট প্রার্থীর সক্ষমতা নিয়ে তীব্র বিতর্কের পাশাপাশি দেশটির পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রাধান্য পায়। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৩৫৯ ঘ.