২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অঙ্গীকার রাশিয়ার

ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ঘোর শত্র" দেশ ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে দেশটির সঙ্গে একটি খসড়া জ্বালানি চুক্তিতে শুক্রবার সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ রাশিয়া সফর করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 02:55 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ওরেনবুর্গ, রাশিয়া, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ঘোর শত্র" দেশ ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে দেশটির সঙ্গে একটি খসড়া জ্বালানি চুক্তিতে শুক্রবার সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ রাশিয়া সফর করছেন। ভেনেজুয়েলার উপকূলে আগামী নভেম্বর মাসে নৌমহড়ায় অংশ নেবে রাশিয়ার নৌবাহিনী। ঠাণ্ডা যুদ্ধের পর আমেরিকা উপকূলে এটাই হবে রাশিয়ার প্রথম মহড়া। যুক্তরাষ্ট্র বিরোধী কড়া অবস্থানের জন্য সমধিক পরিচিত শ্যাভেজ গত জুলাইয়ের পর দুই দফা মস্কো সফর করেছেন। একই সময় থেকে প্রতিবেশী জর্জিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কে রেষারেষি যাচ্ছে। রাশিয়া চলতি সপ্তাহে ঘোষণা দিয়েছে, রাশিয়ার বিভিন্ন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে সমরাস্ত্র কেনার জন্য তারা ভেনেজুয়েলাকে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে। মেদভেদেভ ও শ্যাভেজের উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর করে রাশিয়ার অন্যতম প্রধান গ্যাস কোম্পানি গ্যাজপর্ম এবং ভেনেজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ। একইসঙ্গে দুই দেশের জ্বালানিমন্ত্রী একটি জ্বালানি সহযোগিতা চুক্তি করতে রাজি হয়। দক্ষিণ উরালের ওরেনবার্গ শহরে শ্যাভেজকে স্বাগত জানিয়ে মেদভেদেভ বলেন, "প্রেসিডেন্ট হুগো, আপনাকে এবং আপনার সফরসঙ্গীদের স্বাগত জানাতে পেরে আমি গর্বিত।" তিনি আরও বলেন, "আমাদের দু'দেশের সম্পর্কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সহযোগিতা অর্থনৈতিক ও সামরিকসহ বিভিন্ন ক্ষেত্রে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০২০ ঘ.