বার্লিন, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেদারল্যান্ডের একটি বিমান থেকে জার্মানি পুলিশ শুক্রবার সন্দেহভাজন দুই সন্ত্রাসীকে আটক করেছে। জার্মানির কলোঞ্জ বিমানবন্দর থেকে বিমানটি আমাস্টারডামের উদ্দেশ্যে উড্ডয়নের আগে তাদের আটক করা হয়।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, সন্দেহভান ওই দুই ইসলামি জঙ্গির একজন সোমালিয়ার নাগরিক। তার বয়স ২৩ বছর। অপরজনেরও জন্ম সোমালিয়ায় রাজধানী মোগাদিসুতে। তবে তিনি জার্মান নাগরিক।
রয়টার্স টেলিভিশনকে তিনি বলেন, "নেদারল্যান্ডের কেএলএম এয়ারলাইন্সের একটি বিমান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি।"
কেএলএম'র এক মুখপাত্র বলেন, "জার্মান পুলিশ বিমান থেকে দুই যাত্রীকে নামিয়ে নিয়েছে। এর আগে তল্লাশির জন্য বিমান থেকে সয যাত্রী ও তাদের মালামাল নামিয়ে ফেলা হয়।"
তবে এক ঘণ্টা বিলম্বের পর বিমানটি অপর যাত্রীদের নিয়ে নির্ধারিত উদ্দেশ্যে উড্ডয়ন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৩৫ ঘ.
bdnews24