২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে বন্দুকযুদ্ধে ৭ জঙ্গি নিহত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে শুক্রবার সেনাবাহিনীর সঙ্গে এক ভয়াবহ বন্দুকযুদ্ধে কমপক্ষে ৭ জঙ্গি নিহত হয়েছে। এক সেনা মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 09:55 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

গুয়াহাটি, ভারত, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে শুক্রবার সেনাবাহিনীর সঙ্গে এক ভয়াবহ বন্দুকযুদ্ধে কমপক্ষে ৭ জঙ্গি নিহত হয়েছে। এক সেনা মুখপাত্র একথা জানিয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, বাংলাদেশ সীমান্তের কাছে ধুবড়ি জেলায় শুক্রবারের ওই সংঘর্ষে কোন গেরিলা সংগঠন জড়িত সে বিষয়টি তারা এখনও নিশ্চিত হতে পারেনি। উল্লেখ্য, 'দ্য ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম' বা 'উলফা' ভারতের এ এলাকাটির সবচেয়ে বড় গেরিলা সংগঠন। ১৯৭৯ সাল থেকে সংগঠনটি তেল ও চা সমৃদ্ধ অসম রাজ্যে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছে। তাদের অভিযোগ, নয়াদিল্লি রাজ্যের সম্পদ লুণ্ঠন করলেও বিনিময়ে তাদের কিছু দিচ্ছে না। শুক্রবারের ঘটনা সম্পর্কে সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া টেলিফোনে রয়টার্সকে বলেন, "জঙ্গিরা প্রথমে আমাদের ছেলেদের ওপর গুলি চালায়। এরপর পাল্টা গুলিতে ঘটনাস্থলেই তাদের ৭ জন মারা যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫২৮ ঘ.