২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের অর্থনীতি গুরুতর সংকটে: বুশ

প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, যুক্তরাষ্ট্র গুরুতর আর্থিক সংকটের মধ্যে আছে। বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বুশ আরও বলেন যে, সরকার যথাযথ ব্যবস্থা না নিলে এ সংকট যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে দীর্ঘমেয়াদী ও বেদনাদায়ক মন্দার দিকে ঠেলে দিতে পারে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 06:30 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, যুক্তরাষ্ট্র গুরুতর আর্থিক সংকটের মধ্যে আছে। বুধবার টেলিভিশনে সম্প্র্রচারিত এক ভাষণে বুশ আরও বলেন যে, সরকার যথাযথ ব্যবস্থা না নিলে এ সংকট যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে দীর্ঘমেয়াদী ও বেদনাদায়ক মন্দার দিকে ঠেলে দিতে পারে। (আরও তথ্যসহ) আর্থিক সংকট কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে পুঁজিবাজারে প্রায় ৭০ হাজার কোটি ডলার সরবরাহে তার পরিকল্পনা কংগ্রেসে অনুমোদনের লক্ষ্যে জনসমর্থন আদায়ের জন্য বুশ এ ভাষণ দেন। প্রেসিডেন্ট বুশ বলেন, "আমি মনে করি যে, যেসব কম্পানিগুলো খারাপ সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে বাজার থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়াটা ঠিকই আছে।" তিনি বলেন, "স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমি অবশ্যই সেটাই অনুসরণ করতাম। কিন্তু এখনকার সময়টা স্বাভাবিক না।" বুশ বলেন, বাজার সঠিকভাবে কাজ করছে না। ব্যবসায়ীদের আত্মবিশ্বাস ব্যাপকভাবে ধ্বসে গেছে এবং প্রধান প্রধান আর্থিক খাতগুলো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, আরও আর্থিক সংকটের মধ্যে পড়ে আরও ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে, শেয়ার বাজারে আরও পতন নেমে আসতে পারে, ব্যাবসাপাতি বন্ধ হয়ে যেতে পারে, বেকারত্ব বেড়ে যেতে পারে এবং আবাসন ব্যবসা পড়ে যেতে পারে। বুশ বলেন, "এবং শেষ পর্যন্ত আমাদের দেশ একটা দীর্ঘমেয়াদি এবং বেদনাদায়ক অর্থনৈতিক মন্দার মুখে পড়তে পারে। " তিনি বলেন, "মার্কিন নাগরিকেরা, আমাদের উচিৎ হবে না এমন কিছু হতে দেওয়া।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫২০ ঘ.