২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

নেপালের পশ্চিমাঞ্চলে বৃহষ্পতিবার ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 06:20 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

কাঠমান্ডু, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালের পশ্চিমাঞ্চলে বৃহষ্পতিবার ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার উত্তরপশ্চিমে এবং ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। নেপালি কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নেপালের ন্যাশনাল সিসমোলজিকাল সেন্টারের প্রধান সোমনাথ সাপকোতা বলেছেন, "এতে কোনো জরুরি অবস্থা সৃষ্টি হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২০৪ ঘ.