২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মার্কিন গোয়েন্দা বিমান বিধ্বস্ত

পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে মঙ্গলবার রাতে একটি চালকবিহীন একটি মার্কিন গোয়েন্দা বিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তানি গণমাধ্যম বুধবার এ খবর জানিয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা নিশ্চিত করলেও তা আফগানিস্তানে দখলদার মার্কিন বাহিনীর কি-না সেটা পরিষ্কার করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 06:00 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানে মঙ্গলবার রাতে একটি চালকবিহীন একটি মার্কিন গোয়েন্দা বিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তানি গণমাধ্যম বুধবার এ খবর জানিয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা নিশ্চিত করলেও তা আফগানিস্তানে দখলদার মার্কিন বাহিনীর কি-না সেটা পরিষ্কার করেনি। বুধবার সকালে পাকিস্তানি সংবাদ মাধ্যম জানিয়েছে, সীমান্তবর্তী আঙ্গর আড্ডা গ্রামের কাছে যুক্তরাষ্ট্রের পরিচালিত একটি চালকবিহীন বিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, " গতকাল রাতে পাক-আফগান সীমান্তের পাকিস্তান ভূখণ্ডে একটি চালকবিহীন গোয়েন্দা বিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্র"টির কারণে বিমানটি বিধ্বস্ত হয়।" বিবৃতিতে সেনাবাহিনী আরও জানিয়েছে, "বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১৫৩ ঘ.