ওয়াশিংটন,২৪ সেপ্টেম্বর, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার বলেছেন, মার্কিন অর্থবাজারে সাম্প্রতিক সঙ্কটের আংশিক কারণ যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ। মার্কিন সংবাদপত্রের কাছে করা মন্তব্যে তিনি আরও বলেছেন,আগামী প্রেসিডেন্টের উচিত হবে জর্জ ডব্লিউ বুশের 'সংঘাতের নীতি' থেকে সরে আসা।
পৃথক এক বেতার ভাষণে ইরানের নেতা বলেছেন, ইরান যে শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষকরাই তার সবচেয়ে ভালো নিশ্চয়তা দিতে পারেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে আহমাদিনেজাদ এখন যুক্তরাষ্ট্রে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১০৪৮ঘ.
bdnews24