মস্কো, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভেনেজুয়েলার মার্কিন-বিরোধী প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের আমন্ত্রণে ক্যারিবীয় সাগরে যৌথ নৌ-মহড়ার জন্য সোমবার যাত্রা শুরু করেছে রুশ নৌবহরের কয়েকটি যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্রের দোরগোড়ায় রুশ নৌবাহিনীর এ মহড়াকে স্নায়ুযুদ্ধের পর বৈশ্বিক সামরিক ও রাজনৈতিক শক্তি হিসেবে রাশিয়ার আবার ফিরে আসার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার সমর শক্তির এ ধরনের বহি:প্রকাশ এই প্রথম। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নৌ-বাহিনীগুলো রুশ-ভেনেজুয়েলার এ নৌ-মহড়াকে গভীরভাবে পর্যবেক্ষণ করবে বলে মনে করা হচ্ছে।
সা
bdnews24