২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আফগান কূটনীতিক অপহৃত, গাড়িচালক নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশাওয়ার শহর থেকে সোমবার অজ্ঞাত বন্দুকধারীরা আফগানিস্তানের একজন কূটনীতিককে অপহরণ করেছে। এ সময় বন্দুকধারীরা তার গাড়িচালককে গুলি করে হত্যা করে। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 12:01 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশাওয়ার শহর থেকে সোমবার অজ্ঞাত বন্দুকধারীরা আফগানিস্তানের একজন কূটনীতিককে অপহরণ করেছে। এ সময় বন্দুকধারীরা তার গাড়িচালককে গুলি করে হত্যা করে। পুলিশ একথা জানিয়েছে। এ বিষয়ে পেশাওয়ারে আফগান কনস্যুলেটের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কনসাল-জেনারেল আব্দুল খালিক ফারাহি অফিস থেকে বাসায় ফেরার পথে তার গাড়িতে গুলি হয়। এতে তার গাড়িচালক মারা যান। এ সময় অজ্ঞাত লোকেরা কনসাল-জেনারেলকে অপহরণ করে। ২০০১ সালে আফগানিস্তানে তালেবান সরকারের পতনের পর থেকে পেশাওয়ারে আফগানিস্তানের কনসাল-জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছেন আব্দুল খালিক ফারাহি। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, তিনি দুইজনকে অপহরণ করতে দেখেছেন। তিনি বলেন, "এক বন্দুকধারী একটি গাড়িতে করে এসে কনস্যুলেটের গাড়ি অবরোধ করে চালককে গুলি করে হত্যা করে এবং দুইজনকে নিয়ে যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭১৩ ঘ.