২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে দুটি বিস্ফোরণে ৬ জন নিহত

ইরাকের উত্তরাঞ্চলে রোববার দুটি বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 03:44 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

বাগদাদ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের উত্তরাঞ্চলে রোববার দুটি বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। বাগদাদে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আদির আব্বাস। এ সময় তার গাড়িচালকও নিহত হয়। উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে একটি পুলিশ চেক পয়েন্টে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হয় তিনজন। এছাড়া ওই হামলায় আরও ২৩ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সারহাত কাদের রয়টার্সকে একথা জানিয়েছেন। এছাড়া পুলিশ জানিয়েছে, দিয়ালা প্রদেশের জালাওয়ালা শহরে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণে একটি মিনিবাসের তিন আরোহী নিহত ও আরও ছয়জন আহত হয়েছে। ইরাকে সহিংসতা গত চারবছরের মধ্যে বর্তমানে সবচেয়ে নিন্মপর্যায়ে আছে। তবে বিদ্রোহিরা মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছে তারা এখনও বড় ধরনের হামলার ক্ষমতা রাখে। বিশেষ করে উত্তরাঞ্চলে, যেখানে দেশের অন্যান্য অংশ থেকে বিতাড়িত হয়ে আল- কায়েদা জঙ্গিরা আবার সংঘবদ্ধ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৩৬ ঘ.