২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামাবাদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫২

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে শনিবারের আত্মঘাতী ট্রাকবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫২ জন হয়েছে। এদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের এবং একজন জার্মানির নাগরিক রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 05:17 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে শনিবারের আত্মঘাতী ট্রাকবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫২ জন হয়েছে। এদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের এবং একজন জার্মানির নাগরিক রয়েছেন। সুরক্ষিত হোটেলটিতে চালানো ভয়াবহ এই হামলায় আরও ২৭১ জন আহত হয়। আহতদের মধ্যে অন্তত ১৩ জন বিদেশি নাগরিক। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন। পাকিস্তান তার ভূখণ্ডে বহিরাক্রমণ সহ্য করবে না