সিউল, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্র"তি রাখেনি-- এই অভিযোগ তুলে ছয়জাতি পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি জানিয়েছে, তারা ইয়ংবিয়ন পরমাণু প্রকল্পের কাজ আবার শুরু করতে যাচ্ছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানান।
হাইয়ুন হাক-বং নামের ওই কর্মকর্তা জানান, ছয়জাতি চুক্তির শর্ত মোতাবেক যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে উত্তর কোরিয়াকে বাদ না দেওয়ায় তারা ইয়ংবিয়ন প্রকল্প ধংস করার কাজ বন্ধ করে দিয়েছে। এখন তারা প্রকল্পটি নতুন করে চালু করবে।
কবে নাগাদ তারা ইয়ংবিয়ন পুনরায় চালু করবে জানতে চাইলে তিনি বলেন, "আপনারা খুব শিগগিরই তা জানতে পারবেন।"
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রীয় কেসিএনএ বার্তা সংস্থাকে বলেন, "সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকা থেকে বাদ পড়ার কোনো ইচ্ছা উত্তর কোরিয়ার নেই বা তেমনটা আমরা প্রত্যাশাও করে না।"
গত মাসে উত্তর কোরিয়া হুমকি দিয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের এখনো সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ না দেওয়ায় তারা পরমাণু প্রকল্পের কাজ নতুন করে শুরু করতে পারে।
২০০৭ সালের ছয়জাতি চুক্তি অনুযায়ী, উত্তর কোরিয়া তাদের পরমাণু কার্যক্রম বন্ধ ও প্রকল্পসমূহ ধংস করে ফেললে যুক্তরাষ্ট্র তাদের বড় ধরনের জ্বালানি সাহায্যের প্রতিশ্র"তি দেয়। এছাড়া যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে তাদের সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেবে বলে জানায়।
যুক্তরাষ্ট্র, চীন, জাপান, রাশিয়া এবং দক্ষিণ ও উত্তর কোরিয়াকে নিয়ে ছয়জাতি চুক্তি অনুযায়ী ইয়ংবিয়ন প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া।
তবে যুক্তরাষ্ট জানিয়েছে, উত্তর কোরিয়া তাদের সব পরমাণু প্রকল্প বন্ধ করেছে- পর্যবেক্ষকদের মাধ্যমে এটি নিশ্চিত হওয়ার পরেই দেশটিকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০১০ ঘ.
bdnews24