২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মনমোহনের ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সফরে পরমাণু বাণিজ্যই প্রাধান্য পাবে

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আগামী সপ্তাহে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তার এই সফরে লক্ষ্য পরমাণু বাণিজ্য এবং প্রতিরক্ষা ও সন্ত্রাসবাদ বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আগামী সপ্তাহে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তার এই সফরে লক্ষ্য পরমাণু বাণিজ্য এবং প্রতিরক্ষা ও সন্ত্রাসবাদ বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা। আগামী সোমবার তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নয়া দিল্লি ত্যাগ করবেন। দীর্ঘ ৩৪ বছর পর ভারতের ওপর থেকে পরমাণু বাণিজ্যের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এটাই ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম শীর্ষ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা। ভারত-যুক্তরাষ্ট্র বেমাসরিক পরমাণু চুক্তির বাধা অপসারণ করতে চলতি মাসের প্রথম দিকে ভারতের ওপর থেকে পরমাণু বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয় ৪৫ জাতি পরমাণু সরবরাহকারী গ্র"প (এনএসজি)। এই চুক্তি কার্যকর হওয়া পথে এখন একটিই বাধা সামনে তা হলো, মার্কিন কংগ্রেসের অনুমতি। আর সেটা এই সেপ্টেম্বরের মধ্যে না হলে যুক্তরাষ্ট্রে নির্বাচনের পর নতুন প্রশাসনের অধীনে চুক্তির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়তে পারে। আশা করা হচ্ছে, মনমোহন সিং এই সফরে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে চুক্তির অগ্রগতির বিষয়ে আলোচনা করবেন। তার যুক্তরাষ্ট্র সফর শেষ হওয়ার আগেই মার্কিন কংগ্রেস ভারতের সঙ্গে পরমাণু চুক্তিতে সম্মতি দিতে পারে এমন কথাও শোনা যাচ্ছে। তবে এ নিয়ে এখনো সন্দিহান ভারতীয় কর্মকর্তা ও বিশ্লেষকরা। ওয়াশিংটনে ভারতের সাবেক রাষ্ট্রদূত নরেশ চন্দ্র বলেন, "কেউ এখনো নিশ্চিত নয়, কবে নাগাদ বিষটি চূড়ান্ত হবে।" ভারতে বর্তমানে উৎপাদিত জ্বালানির মাত্র তিন শতাংশ আসে পারমাণবিক প্লান্ট থেকে। সরকার পরিকল্পনা করছে ২০৫০ সালের মধ্যে তা ২৫ শতাংশে উন্নিত করতে। চুক্তি কার্যকর হলে বেসামরিক পরমাণু জ্বালানি উৎপাদনে ভারতের প্রায় চারশ' কোম্পানি জিই, ওয়েস্টিংহাউস ও এরিভার মতো বিশ্বের বড় বড় পরমাণু ফার্মগুলোর সহযোগিতা পাবে। যদিও এর জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষণের প্রয়োজন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯১০ ঘ.