কাঠমান্ডু, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালে শুক্রবার এক বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত এবং আরও ৩৬ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ জানায়, একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে দেড়শ' মিটার নীচে নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানী কাঠামন্ডুর ২৫ কিলোমিটার পশ্চিমে ধাদিং নামক স্থানে এ দুর্ঘটনায় বাসটি কেন রাস্তা থেকে নীচে পড়ে গেল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নেপালে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। বাসগুলো ঝুঁকি নিয়ে পাহাড়ি রাস্তায় অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করায় এ ধরনের দুর্ঘটনার ঘটে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৭৪৫ ঘ.
bdnews24