২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সতর্ক ইউরোপ, এশিয়ায় শেয়ারের আরও দরপতন

বিশ্ব বাজারে ধসের মধ্যে বৃহষ্পতিবার সতর্কভাবে লেনদেন শুরু করেছে ইউরোপের প্রধান শেয়ার মার্কেটগুলো। ওদিকে আরও নতুন নতুন কোম্পানি বৈশ্বিক আর্থিক সংকটের শিকার হতে পারে এ আশঙ্কায় এশিয়ার প্রধান প্রধান শেয়ার মার্কেটগুলোতে বৃহষ্পতিবারও দরপতন অব্যাহত রয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 08:42 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

লন্ডন, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - বিশ্ব বাজারে ধসের মধ্যে বৃহষ্পতিবার সতর্কভাবে লেনদেন শুরু করেছে ইউরোপের প্রধান শেয়ার মার্কেটগুলো। ওদিকে আরও নতুন নতুন কোম্পানি বৈশ্বিক আর্থিক সংকটের শিকার হতে পারে এ আশঙ্কায় এশিয়ার প্রধান প্রধান শেয়ার মার্কেটগুলোতে বৃহষ্পতিবারও দরপতন অব্যাহত রয়েছে। দিনের শুরুতেই জাপানের 'নিককি' শেয়ার সূচক ২ শতাংশ পড়ে গেছে, হংকংেয়ের প্রধান শেয়ার সূচক নেমে গেছে ৭ শতাংশ। চীনের সাংহাই, তাইওয়ান এবং ভারতের শেয়ারসূচকও পড়ে গেছে প্রায় ৩ থেকে ৫ শতাংশ। (আরও তথ্যসহ) এশিয়ায় শেয়ারের দরপতন অব্যাহত থাকলেও ইউরোপে লন্ডনের 'এফটিএসসি-১০০' সূচক বেড়েছে ০ দশমিক ৮ ভাগ এবং ফ্রান্সের প্রধান শেয়ার সূচক বেড়েছে ০ দশমিক ৬ ভাগ। এছাড়াও হংকংয়ের 'সেং' সূচক তার ১৭,০০০ মার্কের নীচে নেমে গেছে এবং অস্ট্রেলিয়ায় বাজার শেষ হয়েছে ৪ শতাংশ দরপতনের মধ্য দিয়ে। এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের 'ডাও জোনস' সূচকে শীর্ষস্থানীয় শেয়ারগুলোর দর প্রায় ৪ শতাংশ পড়ে যায়। এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের চতুর্থ শীর্ষ বিনিয়োগ ব্যাংক লেম্যান ব্রাদার্সের ধসে আক্রান্ত হয়ে পড়ে এশিয়াসহ সারা বিশ্বের শীর্ষ শেয়ার বাজারগুলো। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পরবর্তী সময়ের পর সোমবার ইউরোপ ও আমেরিকার শেয়ার বাজারের সবচেয়ে ভয়াবহতম দিন পার হয়। বিশ্ববাজারে ক্রমবর্ধমান আর্থিক সংকটের মধ্যে যুক্তরাষ্ট্রের চতুর্থ শীর্ষ ওই ব্যাংকটি সোমবার নিজেকে দেউলিয়া ঘোষণা করার জন্য আবেদন জানায়। বন্ধকী ব্যাংক লেম্যান ইতোমধ্যেই কয়েক কোটি ডলারের লোকসান গুনেছে। ওদিকে, বন্ধকী বাজারে বড় অঙ্কের লোকসান গুণে বিপর্যস্তআরেক বিনিয়োগ ব্যাংক মেরিল লিঞ্চ-কে ৫ হাজার কোটি ডলার দিয়ে কিনে নিতে যাচ্ছে ব্যাংক অফ আমেরিকা। এ নিয়ে যুক্তরাষ্ট্রের পাঁচটি শীর্ষ বিনিয়োগ ব্যাংকের মধ্যে তিনটিই বড় ধরনের আর্থিক বিপর্যয়ের শিকার হল। লেম্যান ব্রাদার্স এবং মেরিল লিঞ্চের এ পরিণতির খবরে ধস নামে বিশ্ব পুঁজিবাজারে। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো জানিয়েছে তারা গভীরভাবে এ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৩৭ ঘ.