২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন দূতাবাস হামলায় জড়িত সন্দেহে ইয়েমেনে ১৯ জন গ্রেপ্তার

ইয়েমেনের মার্কিন দূতাবাসে হামলা এবং আল কায়েদার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আল-আরাবিয়া টেলিভিশন বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 07:50 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

দুবাই, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইয়েমেনের মার্কিন দূতাবাসে হামলা এবং আল কায়েদার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আল-আরাবিয়া টেলিভিশন বৃহস্পতিবার একথা জানিয়েছে। সানার মার্কিন দূতাবাসের বাইরে বুধবার পরপর দুটি গাড়িবোমা হামলায় ছয় হামলাকারীসহ ১৬ জন নিহত হন। তবে ওই হামলায় কোনো মার্কিনি হতাহত হননি। হামলার 'ধরন' দেখে একে আল কায়েদার চালানো হামলা বলে মনে হচ্ছে বলে জানালেও হামলার জন্য কাউকে দায়ী করেনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 'ইসলামিক জিহাদ ইন ইয়েমেন' পরিচয় দিয়ে একটি গ্র"প এই হামলার দায় স্বীকার করেছে। ওই নামে ফিলিস্তিনিতেও একটি সংগঠন রয়েছে। একই সঙ্গে ব্রিটেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দূতাবাসেও হামলার হুমকি দিয়েছ গ্র"পটি। এর আগে সংগঠনটি হুমকি দিয়েছিল, ইয়েমেনের কারাগারে আটক তাদের সদস্যদের সরকার মুক্তি না দিলে বিভিন্ন স্থাপনায় সিরিজ বোমা হামলা চালানো হবে। গ্র"পটি বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, "আমরা 'ইসলামিক জিহাদ ইন ইয়েমেন' সানায় মার্কিন দূতাবাসে এই আত্মঘাতী হামলা চালিয়েছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পূর্ব ঘোষণা অনুযায়ী আন্যান্য দেশের দূতাবাসেও হামলা অব্যাহত থাকবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৪৩ ঘ.